শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

র‌্যাবের হাতে ধরা পড়লেন দিলীপ আগারওয়ালা

র‌্যাবের হাতে ধরা পড়লেন দিলীপ আগারওয়ালা

ঢাকা প্রেস নিউজ


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারের কারণ হিসেবে র‌্যাব সূত্র জানিয়েছে, আগারওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। মো. শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি গত ২৩ আগস্ট বাড্ডা থানায় এই মামলাটি দায়ের করেছেন।
 

এছাড়াও, আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করে প্রতারণা করতেন বলে অভিযোগ উঠেছে।
 

আগারওয়ালার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে পাচারের অভিযোগও রয়েছে।
 

ডায়মন্ড ওয়ার্ল্ড অন্তত ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগেও জড়িত বলে জানা গেছে।
 

আগারওয়ালার বিরুদ্ধে উঠে আসা সকল অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।