সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গণমাধ্যম স্বৈরাচারের শক্তি বৃদ্ধি করেছে: প্রেস সচিব

গণমাধ্যম স্বৈরাচারের শক্তি বৃদ্ধি করেছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই আন্দোলনে অনেক সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আর অনেকেই ট্রমাটাইজড হয়েছেন। তবুও, অনেক গণমাধ্যম ভয়কে উপেক্ষা করে ভালো সাংবাদিকতা করেছেন। তবে কিছু গণমাধ্যম দালালি করেছে। এক মাসের ঘটনা নয়, আগের সময়েও আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় অনেক গণমাধ্যম ক্ষমতাসীনদের পক্ষে বয়ান তৈরি করেছে এবং স্বৈরাচারের শক্তি বাড়িয়েছে।’
 

আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
 

প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যত বয়ান তৈরি হয়েছে, তা সবই নথিভুক্ত করা হবে। তিনি বলেন, ‘১-৩৬ জুলাই সময়কালে গণমাধ্যমের ভূমিকা নথিভুক্ত করা হবে। অনেক গণমাধ্যম শিক্ষার্থীদের সন্ত্রাসী এবং জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে, যা শিক্ষার্থীদের হত্যার বৈধতা দিয়েছে। এটি ভয়াবহ সাংবাদিকতা ছিল। পূর্বাচলে প্লট পাওয়ার জন্যও অনেক সাংবাদিক এ ধরনের ভূমিকা রেখেছে।’
 

নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে চান জানিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা সৃষ্টি করতে হবে, যা ক্ষমতাকে প্রশ্ন করতে সক্ষম হবে।’
 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা এলে সব পক্ষের সাথে আলোচনা করার কথা জানান প্রেস সচিব। তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার কোনো তদন্ত করবে না, কারণ তা হলে কেউ বলবে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। তবে, বেসরকারি উদ্যোগে এই বিষয়ে গবেষণা হওয়া উচিত।’
 

প্রেস সচিব জানান, এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে এবং তাদের ভূমিকা নিয়ে গবেষণা করা হবে। তিনি বলেন, ‘এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে কারো কণ্ঠ রোধ করা যাবে না, এবং সাংবাদিকতা হবে এমন, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যতই শক্তিশালী হোক, সবকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।’