রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

কুড়িগ্রামে শিক্ষকের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের চিলমারীতে এক শিক্ষকের হাতে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুরোনো বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন উপজেলার রাজার ভিটা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক।

 

ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলামের নেতৃত্বে ওই মাদ্রাসার একদল শিক্ষার্থী সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠান পরিষ্কারে অংশ নেন। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করতে গেলে একই মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান হঠাৎ তাঁর ওপর চড়াও হন। এ সময় ওই শিক্ষক অধ্যক্ষকে মারতে উদ্ধত হন। উপস্থিত জনতা অধ্যক্ষকে রক্ষায় এগিয়ে আসেন।

 

এ বিষয়ে অধ্যক্ষ মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘নানা অনিয়মের কারণে ওই শিক্ষককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেই ক্ষোভ থেকে টিউশন ফিকে কেন্দ্র করে হঠাৎ শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে জনতার সামনে আমার ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।’

 

তবে সহকারী শিক্ষক (আইসিটি) মো. তাইবুর রহমান বলেন, ‘ওই সময় অধ্যক্ষের কাছে টিউশন ফি সম্পর্কে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’