সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মজাদার তালের ক্ষীরের রেসিপি

মজাদার তালের ক্ষীরের রেসিপি

তাল বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত একটি ফল। ভাদ্র মাস এলেই বাংলার ঘরে ঘরে তালের পিঠা বানানোর উৎসব শুরু হয়। সাধারণত গ্রামের দিকে তালের পিঠা বানানোর প্রচলন বেশি দেখা যায়। এই সময় পাকা তালের রস দিয়ে বিভিন্ন রকম পিঠা-পায়েস তৈরি হয়। তবে কচি অবস্থায়ও তাল খাওয়া যায়, যাকে বলে তালের শাঁস।

 

কচি তালের শাঁস খেতেও ভারি মজা, উপকারিতাও কম নয়। আবার শীতের শুরুতে তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ করেও তৈরি করা পায়েস, গুড়, পাটালি ইত্যাদি। আজকের প্রতিবেদনে কিভাবে তালের ক্ষীর তৈরি করবেন, দেওয়া হলো এমন রেসিপি। চলুন, তাহলে জেনে নিই তালের ক্ষীরের সহজ রেসিপি।

 

উপকরণ

১টি তাল, ১.৫ লিটার দুধ, ৪-৫ টেবিল চামচ নারকেল কোরা, ১ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ পেস্তা ও আমন্ড কুচি, স্বাদমতো চিনি ও লবণ।

 

তালের ক্ষীর তৈরির সহজ পদ্ধতি

তালের খোসা ছাড়িয়ে নিন। এরপর তালটি ঘণ্টা দুয়েক পানিতে ভিজিয়ে রাখুন। এবার তালের রস বের করে নিন। রস বের করার পর চাকনিতে ছেঁকে নিন। চুলায় সসপ্যান বসিয়ে দেড় লিটার দুধ জ্বাল দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। অন্য একটি কড়াইতে ঘি গরম করুন।


এতে তালের রস দিয়ে নেড়েচেড়ে দিন। এরপর নারকেল কোরা ও পরিমাণমতো চিনি মিশিয়ে দিন। এরপর এতে ফুটন্ত দুধ ঢেলে দিন। এক চিমটি লবণ দিন। মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে নিন। একটু ঘন হয়ে এলে ওপর দিয়ে আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। তৈরি তালের ক্ষীর। ঠাণ্ডা হলেই পরিবেশন করুন তালের ক্ষীর।