সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ: নিখোঁজ ২, দগ্ধ ৪

কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ: নিখোঁজ ২, দগ্ধ ৪

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি একটি ট্রলারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন নিখোঁজ এবং চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রলারটি জ্বালানি তেলের ড্রাম বহন করে হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তেলের ড্রামের ওপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে এক ব্যক্তি দগ্ধ অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়েন, এরপর আরও কয়েকজন প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেন।
 

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।