বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। ধামঘর ইউনিয়ন ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবার উপকৃত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার — ছবি ২


 

শনিবার সকালে অনুষ্ঠিত এ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সকাল থেকেই নির্ধারিত স্থানে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

 

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার — ছবি ৩


 

আয়োজকরা জানান, প্রায় ৮০০ টাকার বাজারমূল্যের পণ্য মাত্র ৫৫০ টাকায় বিক্রি করা হয়েছে। পণ্যের তালিকায় ছিল ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আটা, একটি বড় ফ্যামিলি প্যাক নুডলস, দুই প্যাকেট সেমাই এবং ১ কেজি ডিটারজেন্ট পাউডার। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।

 

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার — ছবি ৪


 

পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হাসান এবং সদস্য আনোয়ার হোসেনসহ ধামঘর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার — ছবি ৫


 

এ সময় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কঠিন সময় পার করছেন। সেই বিষয়টি বিবেচনায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
 

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের তুলনায় কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।