বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

চাঁদাবাজির ঘটনায় দ্বন্দ্ব: হামলায় যুবকের মৃত্যু

চাঁদাবাজির ঘটনায় দ্বন্দ্ব: হামলায় যুবকের মৃত্যু

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা তুলতে গিয়ে চাঁদাবাজদের অপর একটি গ্রুপের হামলায় ২৬ বছর বয়সী যুবক আবুল কালাম নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত আবুল কালাম নিজেও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
 

রোববার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
 

নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কালিয়াকৈরের কালামপুর খাজারডেক এলাকায় ভাড়া থাকতেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমন নামে দুজনের নেতৃত্বে একটি গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকার আল্লাহর দান বেকারিতে চাঁদা দাবি করে আসছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে আবুল কালাম ও শাহরিয়ারসহ কয়েকজন তাদের গ্রুপের অনুমতি না নিয়ে ওই বেকারিতে চাঁদা নিতে যান। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলের সঙ্গে বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালায়। এতে তারা মারধরের শিকার হন।
 

বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, “একটি বেকারিতে দুপক্ষের মধ্যে চাঁদা নিয়ে সংঘর্ষ ঘটে, এতে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”