মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি

ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি

ঢাকা প্রেস নিউজ

 

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদি ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংযুক্ত করা যায়, তাহলে ভোটের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
 

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও জানান, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করার প্রস্তাব নির্বাচন কমিশন ইতোমধ্যে দিয়েছে।
 

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, কিছু সংস্কারের পর ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি সে হিসাবেই নেওয়া হচ্ছে।