বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

ঢাকায় হঠাৎ বৃষ্টি, গরমে স্বস্তি ফিরল জনজীবনে

ঢাকায় হঠাৎ বৃষ্টি, গরমে স্বস্তি ফিরল জনজীবনে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানী ঢাকায় হঠাৎ নেমে আসা বৃষ্টিতে গরমে অতিষ্ঠ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন এক পশলা প্রশান্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে।
 

গত ২২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ শুরু হয়। যদিও ঢাকায় সরাসরি তাপপ্রবাহ ছিল না, তবে প্রচণ্ড ভ্যাপসা গরমে জনজীবন ছিল অতিষ্ঠ।
 

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। সাড়ে ১২টার পর শুরু হয় দমকা বাতাস, আর দুপুর পৌনে ১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় ঝরতে থাকে স্বস্তির বৃষ্টি।
 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এমনকি মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।