রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান

পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান

ঢাকা প্রেস নিউজ


পুলিশ সদর দপ্তর সকলকে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।

 

বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ সদস্যরা কর্মস্থলে যাওয়ার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যেসব খবর প্রচার হচ্ছে, তার কোন সত্যতা পাওয়া যায়নি। জনসাধারণকে গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

এর আগে, বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারা দেশের সকল পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তাদের সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের প্রতি পুলিশ সদর দপ্তর আহ্বান জানিয়েছে।
 

পুলিশ সদর দপ্তরের এই আহ্বানে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।