সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
 

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের সফর শুরু হবে।
 

ময়মনসিংহের জনসভা শেষে তিনি সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। এরপর একই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
 

নির্ধারিত কর্মসূচি শেষে তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।