সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা

মিরপুরে পিস্তলের ৩০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম সাকিব (২০) ও মোঃ রুবেল (৩২)।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ০১:৩০ ঘটিকায় মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
 

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানার সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন সন্দিগ্ধ ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশে দাঁড়ানোর জন্য সংকেত দেয় টিমের পুলিশ সদস্যরা। তখন ব্যক্তি দুজন পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ ব্যক্তিদ্বয়কে আটক করে এবং তাদেরকে দৌঁড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত হতে একটি পুরাতন ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিদ্বয় উক্ত ৩০ রাউন্ড গুলির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উক্ত ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত  মামলা রুজু করা হয়েছে।
 

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে উল্লিখিত ৩০ রাউন্ড  গুলি নিজেদের হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।