মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মহাসিন খান (৬০) নামের এক কয়েদি।
 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

মহাসিন খান কুমিল্লার মুরাদনগর থানার কাজিয়াতল গ্রামে মৃত রহমত আলীর ছেলে। তিনি সিলেট জেলার একটি জঙ্গি মামলার আসামি ছিলেন।
 

কারারক্ষী মো. মোস্তফা জানান, আজ সকালে মহাসিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন, যেখানে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
 

ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।