সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোপার ফাইনালে বিশৃঙ্খলার জেরে গ্রেফতার হলেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

কোপার ফাইনালে বিশৃঙ্খলার জেরে গ্রেফতার হলেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বার কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পরিস্থিতিটা মোটেও ভালো ছিল না। কলম্বিয়ার উগ্র সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেকেই বিনা টিকিতে স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশের কাছে আটকও হয়েছেন। সেই ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

মায়ামির পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনের পাশাপাশি ২৭ জনকে গ্রেফতার করেছে। কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন ফিফা কাউন্সিলের সদস্য। এমন মহাদেশীয় টুর্নামেন্টে দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে কনমেবল।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘সবাই ইতোমধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা (একটি অংশ) টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেইটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি।’

আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন জেসুরুন। তবে এর জন্য জেসুরানকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল জেসুরুনকে দিতে হবে ১ হাজার ডলার।