বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে

বিএনপি বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে

আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (১৪ জুন) সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী আবু তাহের।

বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল,  খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে সে বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিম রহমান, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন।