রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৪:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গ্রেপ্তার বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

গ্রেপ্তার বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

ঢাকা প্রেস নিউজ


ভারতে পালানোর চেষ্টা চলাকালে সীমান্তে আটক হওয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

গত শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলায় স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি তাকে আটক করে। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হলেও, তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়।
 

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, বিচারপতি মানিককে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি আরও জানান, বিচারপতি মানিকের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তিনি হালকা খাবার গ্রহণ করতে পারছেন। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে দুই-চার দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া সম্ভব।