সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল

বড়াইগ্রামে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল

নাটোর প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে বিশাল মিছিল করেছে মহিলা জামায়াত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
 

মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলে নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 

মিছিলকারীরা হাতে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’, ‘সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে দাঁড়িপাল্লা’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে মহিলা সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য তারা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
 

পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।