মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি: শামসুজ্জামান দুদু

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি: শামসুজ্জামান দুদু

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের আরাধ্য স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি আমরা।

 

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি: শামসুজ্জামান দুদু


জনগণের সত্যিকারের দল হিসেবে বিএনপিকে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শে গড়ে তোলার সময় এসেছে। আমরা সেই লড়্গ্যে কাজ করছি। তিনি মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের মিলনায়তনে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপি এই সাংগঠনিক সভার আয়োজন করে।

 

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি: শামসুজ্জামান দুদু — ছবি ২

 

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, যত তাড়াতাড়ি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করা হবে তাতে বাংলাদেশের মঙ্গল হবে। তিনি বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।
 

এই সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা দলকে সুসংগঠিত করতে বিরাজমান বিভিন্ন অসংগতি দুর করার আহবান জানান।