বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

সংবাদ প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত!

সংবাদ প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত!

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশের পর অবশেষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি স্থগিত করা হয়েছে। 
 

সংবাদ প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত!

 

২২ ডিসেম্বর রোববার রাতে  গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির সার্বিক কার্যক্রম স্থগিত করা হয়।
 

সংবাদ প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত! — ছবি ২



জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা  বলেন দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সাম্প্রতিক সময়ে পলাশবাড়ী উপজেলা মহিলাদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দল পলাশবাড়ী উপজেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পলাশবাড়ী উপজেলা মহিলাদলের সকল প্রকার কার্যক্রম স্থগিত থাকবে।
 

সংবাদ প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত! — ছবি ৩


উল্লেখ্য গত ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে আওয়ামীলীগ নেত্রীকে আরজিনা পারভীন চাঁদনীকে সভাপতি করে পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিতর্কিত একটি কমিটি অনুমোদন দেয়া হয়।