বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে রহস্যজনক বললেন মির্জা ফখরুল

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে রহস্যজনক বললেন মির্জা ফখরুল

রাজধানীর বঙ্গবাজারে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। ঈদের পূর্বে দোকান ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’

 

তিনি বলেন, ‘এ ধরনের যত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ সরকারের আমলে মানুষের জান-মালের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না। আজ বঙ্গবাজারে আগুন লাগার এই মর্মন্তুদ ঘটনাটি রহস্যজনক। বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে-যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

তিনি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে জোর আহ্বান জানান