রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৬:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহেই ঢাকায় আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহেই ঢাকায় আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


আগামী সপ্তাহে জাতিসংঘের একটি তদন্ত দল বাংলাদেশ সফরে আসবে। দলটি কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।

 

সোমবার (১৯ আগস্ট), সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের এই তদন্তে সহযোগিতা করবে। পাশাপাশি, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘের কাছ থেকে আরও সহায়তা চাওয়া হবে।
 

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং কৃষি উৎপাদন বাড়ানো সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জাহাঙ্গীর আলম জানান।
 

এর আগে, এদিন সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন তিনি।