মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক দফা দাবিতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

এক দফা দাবিতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বর্তমান সরকার পতনের এক দফা দাবিতে আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, নভেম্বরে সম্ভব্য নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে। আর আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। অবশ্য তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বিএনপি তাদের আন্দোলনের লক্ষ্য অর্জন করতে চায়। এ লক্ষ্যে চলতি সপ্তাহে দলটি ১৫ দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এরপর আবার অক্টোবরের প্রথম সপ্তাহেই টানা নতুন কর্মসূচি দিতে পারে দলটি।

ঢাকার কেরানীগঞ্জে বড় সমাবেশের মধ্যদিয়ে আগামী মঙ্গলবার এ ধাপের কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে। এরপর পর্যায়ক্রমে রাজধানী ঢাকায় ও নারায়ণগঞ্জে তিনটি সমাবেশ করা হবে। এর ফাঁকে ফাঁকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চারটি রোডমার্চ কর্মসূচি করা হতে পারে।