মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ধামরাই সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতিবিরোধী অভিযান

ধামরাই সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতিবিরোধী অভিযান

ঢাকা প্রেস,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-


 

ঢাকার ধামরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কর্মকর্তারা অফিসের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির তথ্য উদঘাটন করেন।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দুদকের সমন্বিত ঢাকা জেলা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


অভিযানে বেশ কয়েকটি গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • খাজনা রশিদ ছাড়াই জমি রেজিস্ট্রি।
  • অফিসের নির্ধারিত সময়ের পর খাস কক্ষে জমির দলিল সম্পাদন।
  • বায়না দলিলে জমির মূল্য বেশি দেখানো হলেও সাব-কাবলা দলিলে অবৈধ সুবিধা নিয়ে কম মূল্য দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টার প্রমাণ।
  • পূর্বের দিনের ৬৪টি দলিলের মধ্যে ১২টি দলিলে খাজনা রশিদের অনুপস্থিতি।


সাব-রেজিস্ট্রার মো. মনজুরুল ইসলাম আংশিক অনিয়মের কথা স্বীকার করে বলেন, “অনেক সময় রিকুয়েস্ট রাখতে হয়। কিছু অনিয়ম হয়েছে, তবে আমি যোগদানের পর অফিসের অনেক অনিয়ম বন্ধ করেছি।”
 

অন্যদিকে, সহকারী আব্দুর রহমান এবং নকল নবিশ আব্দুল মান্নান অফিসের কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।


সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, ধামরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়, নামজারি বিহীন জমি রেজিস্ট্রি, এবং দলিল লেখকদের মাধ্যমে দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ তাদের কাছে ছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
 

তিনি আরও জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন। সাধারণ মানুষের হয়রানি বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

দুদকের এই অভিযান জনগণের সেবা নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। তবে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।