রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

এমপক্স: বাংলাদেশের তিন বিমানবন্দরে সতর্কতা জারি

এমপক্স: বাংলাদেশের তিন বিমানবন্দরে সতর্কতা জারি

ঢাকা প্রেস নিউজ


বিশ্বব্যাপী এমপক্সের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হযরত শাহজালাল, শাহ আমানত, এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইনস এবং স্বাস্থ্য বিভাগ এক যৌথ উদ্যোগে এই সতর্কতা জারি করেছে। এমপক্সের যে কোনো লক্ষণযুক্ত যাত্রীকে দ্রুত চিহ্নিত করে বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যাত্রীদের তাপমাত্রা মাপছেন এবং স্বাস্থ্য পরীক্ষা করছেন। যে কোনো সন্দেহভাজন রোগীকে নিরাপদে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা রয়েছে। এছাড়াও, যাত্রীদের সচেতন করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।