সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মো. শফিকুল ইসলাম | রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালাম এবং মরহুম কামরুজ্জামান ঝড়ুর স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুরে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত নেতা আবু সাঈদ চাঁদ। আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম।

এছাড়া রাজশাহী জেলা খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক শামীম রানা সুমন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী ও সাধারণ সম্পাদক সিদ্দিক আলীসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানও এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, মরহুম আব্দুস সালাম ও কামরুজ্জামান ঝড়ু ছিলেন অত্যন্ত মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। তারা জীবদ্দশায় সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, তাদের পরিবারের প্রতি তার বিশেষ নজর থাকবে এবং ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হলে গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াবেন, ইনশাআল্লাহ।

দোয়া মাহফিল শেষে মরহুমদের কবর জিয়ারত করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।