রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

টুঙ্গিপাড়া থেকে কুমিল্লায় নৌকা নিয়ে এলো স্বেচ্ছাসেবক দল

টুঙ্গিপাড়া থেকে কুমিল্লায় নৌকা নিয়ে এলো স্বেচ্ছাসেবক দল

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি:-


কুমিল্লার বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নৌকা ছাড়া ত্রাণ কাজ করা কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা মোকাবেলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ১৫টি নৌকা নিয়ে কুমিল্লায় এসেছে স্বেচ্ছাসেবক দল।

 

রোববার, বুড়িচং উপজেলার ষোলানল ইউনিয়নে দলটির সভাপতি এ কে এম জিলানীকে দেখা গেছে। তিনি জানান, খাবার পৌঁছাতে নৌকার অভাব হচ্ছিল। তাই টুঙ্গিপাড়া থেকে নৌকা আনা হয়েছে। কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের দল কাজ করছে।
 

জিলানী আরও বলেন, কুমিল্লার অবস্থা খুবই খারাপ। এখানে নৌকা ছাড়া কাজ করা যাচ্ছে না। তাদের কাছে পর্যাপ্ত খাবার আছে। এখন শুধু সেগুলো বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে।