রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব: ১৮ জনের মৃত্যু, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব: ১৮ জনের মৃত্যু, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঢাকা প্রেস নিউজ


দেশের ১১ জেলায় চলমান ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। লাখ লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে চলে গেছে, ফসল নষ্ট হয়েছে এবং জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে এখনও পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ ৮৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
 

২০ আগস্ট থেকে শুরু হওয়া এই বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। প্রায় ৫৮৭ ইউনিয়ন/পৌরসভার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
 

বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যার তীব্রতা বেড়েছে। হঠাৎ করে ঘরবাড়ি পানির নিচে চলে যাওয়ায় অনেকেই কিছুই নিয়ে আসতে পারেনি। খালি হাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
 

ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফেনীতে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। এছাড়া ১১টি জেলায় ৭৭০টি মেডিকেল টিম ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিচ্ছে।
 

সরকারি কর্মকর্তারা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তবে বন্যা কবলিত মানুষের দুর্দশা লাঘবে জনসাধারণের সহযোগিতা কাম্য।