রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বদলে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

বদলে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

ঢাকা প্রেস
ফরিদপুর প্রতিনিধি:-


ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

 

হাসপাতালের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখা অংশটি সরিয়ে ফেলা হয়েছে এবং পরিবর্তে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। নতুন সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে যে, এই পরিবর্তন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে করা হয়েছে।
 

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার জানান, তিনিও এই ঘটনায় অবাক হয়েছেন। তিনি বলেন, “যদিও সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে যে, এই পরিবর্তন আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে করা হয়েছে, তবে আমি এ বিষয়ে নিশ্চিত নই। আমার জানা মতে, এটি বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতার উদ্যোগে করা হতে পারে।”
 

তিনি আরও বলেন, “আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটি পরিবর্তন করার ক্ষমতা সরকারের। সরকার চাইলে এটি পরিবর্তন করবে। আমরা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে সক্ষম হব।”