শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ঢাকা প্রেস
রাজশাহী প্রতিনিধি:-


রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। এ প্রতিবাদে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, একটি বিশেষ গোষ্ঠী সাংবাদিকদের টার্গেট করে মিথ্যা মামলা দিচ্ছে। মানববন্ধনে বিশেষ করে রাজশাহীর সাংবাদিক রাশেদ রিপন, রফিকুল ইসলাম, রোজিনা সুলতানা ও আসগর আলী সাগরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জোরালোভাবে করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের অধিকার ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। সাংবাদিকদের মুখ বন্ধ করতেই মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতন্ত্রের জন্য হুমকি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিশেষ করে রাজশাহীর সাংবাদিক রাশেদ রিপন, রফিকুল ইসলাম, রোজিনা সুলতানা ও আসগর আলী সাগরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

সাংবাদিকরা সতর্ক করে দেন, যদি সাংবাদিক নির্যাতন বন্ধ না হয়, তাহলে তারা কলমের মাধ্যমে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।