শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক

মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:-

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় গুইমারার জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন—গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া এবং আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন।
 

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’