মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১ লাখ ৮০ হাজার টাকা ভোট কিনার অভিযোগে , দুজনকে কারাদণ্ড 

১ লাখ ৮০ হাজার টাকা ভোট কিনার অভিযোগে , দুজনকে কারাদণ্ড 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগে দুজনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী তাদের কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার বেরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন ও তার ছেলে ফরহাদ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ভোটগ্রহণের দিন দুপুরে বেরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বুথের কাছে ইব্রাহিম হোসেন ও তার ছেলে ফরহাদ হোসেনকে ভোটারদের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করতে দেখা যায়। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে।

আদালত শুনানি শেষে তাদেরকে ভোট কেনার অভিযোগে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।