সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, পেলেন মুখপাত্রের দায়িত্ব

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, পেলেন মুখপাত্রের দায়িত্ব

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি।

আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি।

আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম।

তবে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ।

তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।