মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৭:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীতে সিলিন্ডারের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীতে সিলিন্ডারের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন– গৃহকর্তা আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আখি (৩০)। সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, আজ সকালের দিকে দগ্ধ অবস্থায় আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ, হাসনাহেনার দগ্ধ ৬০ শতাংশ এবং আখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিনজনকেই আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি।

 

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রাতুল হাসান তুষার বলেন, আজ সকালে আমার মা রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার বাবা ও বোনসহ তিনজনই দগ্ধ হন। তাদের মধ্যে আমার বাবা এবং মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। এ বিষয়ে আমি এখন আর কিছু বলতে পারব না।