বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৬:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

বাংলাদেশের কৃষিখাত উন্নয়নে বেলারুশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরা হয়েছে।

বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

আলোচনায় কৃষিখাতে অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই ভবিষ্যতে এসব খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের সাম্প্রতিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সাম্প্রতিক নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ায় সরকারকে অভিনন্দন জানান।

মন্ত্রী বেলারুশের কৃষি অভিজ্ঞতা গ্রহণে আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি কারিগরি সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

এ সময় পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।