সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চিলমারীতে অপারেশন ডেভিল হ্যান্ড এ গ্রেফতার ৩জন

চিলমারীতে অপারেশন ডেভিল হ্যান্ড এ গ্রেফতার ৩জন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-  


কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায়, চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৩, তারিখ: ১২-২-২০২৫ইং।


ঘটনার বিবরণে জানা গেছে, গত ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুপুর ২.৩০ মিনিটে একটি মিছিল বের করে কলেজ মোড় থেকে এলএসডি মোড়ে আসলে বিবাদীগণ হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আব্দুর রহমান পারভেজ ও দৃষ্টি প্রতিবন্ধী অন্তর মিয়া সহ আরো ৮/১০ জন।


১২-০২-২০২৫ তারিখে উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া গ্রামের সাহেব আলী (১৯), পিতা মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে ৫০ জনকে এজাহারভুক্ত ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে চিলমারী মডেল থানা একটি মামলা দায়ের করেন। বুধবার দিবাগত রাত ২টার সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে, রমনা মডেল ইউনিয়নের সাবেবক চেয়ারম্যান নুর-ই-এলাহী তুহিন (৫০), রমনা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর (২৬), ভট্টপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৩২) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা গেছে।