সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাগুরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

মাগুরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের চলমান সংকট উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়।