বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না: মামুনুল হক

বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে যারা ফ্যাসিবাদীদের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, তারা ব্যর্থ হবেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যার জন্য দায়ী। এসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর খেলার মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মামুনুল হক আরও বলেন, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। একই সঙ্গে শেখ হাসিনা এবং তাঁর সহযোগীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ রাখার দাবি জানান তিনি।
 

জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় ও জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।