রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার: সেনাবাহিনীর অভিযান সফল

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার: সেনাবাহিনীর অভিযান সফল

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


সেনাবাহিনী নরসিংদীতে বিস্তৃত অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। গত কয়েক দিনে চালানো অভিযানে একটি শটগান, একটি রাইফেল এবং তিনটি একনলা বন্দুকসহ মোট ৫টি অস্ত্র ও ২৬টি রাবার বুলেট উদ্ধার করা হয়।

 

রোববার (১৮ আগস্ট) দুপুরে উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ২৮ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব। তিনি জানান, গত ১৬ আগস্ট চিনিশপুর ইউনিয়নে একটি বাড়ি থেকে শটগান ও রাইফেল এবং গত ৮ আগস্ট শহরের বড়বাজার এলাকায় একটি পরিত্যাক্ত বাড়ি থেকে রাবার বুলেট উদ্ধার করা হয়। এছাড়া, গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে ডাকাতদের ফেলে যাওয়া তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
 

উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার ওসি তানভির আহামেদ উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ গ্রহণ করেন।