মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের মানুষ আজ সুন্দরভাবে ভোট দেবে(স্বরাষ্ট্রমন্ত্রী)

দেশের মানুষ আজ সুন্দরভাবে ভোট দেবে(স্বরাষ্ট্রমন্ত্রী)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আগেও অগ্নিসন্ত্রাস করেছে। তারা আবার তা শুরু করেছে। কিন্তু মানুষ অন্ধকারে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ সুন্দরভাবে আজ ভোট দেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মণিপুরিপাড়ার বাচা ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসকে মানুষ ধিক্কার দিচ্ছে। বিএনপি ষড়যন্ত্র করে বিদেশি প্রভুদের প্রভাবিত করার চেষ্টা সব সময়ই করে এসেছে। বিএনপি সুনিশ্চিত ছিল যে তারা নির্বাচনে জিততে পারবে না, জনগণকে কোনোক্রমেই আকৃষ্ট করতে পারবে না। তাই বিএনপি নির্বাচনে আসেনি।

ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকায় যাঁরা থাকেন, তাঁরা একেক জায়গার ভোটার। ঢাকায় লোকজনের স্থানান্তর (মাইগ্রেশন) হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করেন আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী ভোট দিতে আসার আগে কেন্দ্রটিতে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়া কেন্দ্রে তাঁর কর্মী-সমর্থকদের ভিড়ও দেখা যায়।