সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে সহ-সভাপতি (ভিপি) পদে শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৬—যা নির্বাচনী লড়াইকে করেছে অত্যন্ত হাড্ডাহাড্ডি।
 

আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
 

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮২৫ ভোট, যেখানে ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট এবং ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
 

শীর্ষ তিন পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এই দুটি পদে এখনো ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। পাশাপাশি নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।
 

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা দীর্ঘ সময় স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা বিরতির পর পুনরায় ভোট গণনা শুরু হয়। তবে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে ৩১টি কেন্দ্রের ভোট গণনা।
 

যেসব ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, সেগুলো হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।