সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়িতেই বানাতে পারেন সহজ উপায়ে কুকিজ

বাড়িতেই বানাতে পারেন সহজ উপায়ে কুকিজ

সহজ উপায়ে বাড়িতেই বানাতে পারেন কুকিজ। জেনে নিন রেসিপি—

 

উপকরণ

ময়দা ৩ কাপ, তেল ৩ টেবিল চামচ, ডিম একটা, চিনিগুঁড়া দেড় কাপ, গোলাপজল এক চা–চামচ, লবণ এক চা–চামচের চার ভাগের এক ভাগ।

 

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মেখে আধা ঘণ্টা নরমাল ফ্রিজে ঢেকে রাখুন। একটি পাতিল গরম করে এর ওপর একটা স্ট্যান্ড রাখুন। তার ওপর একটা স্টিলের প্লেট অথবা অ্যালুমিনিয়ামের সমান ঢাকনার ওপর সামান্য তেল ব্রাশ করে নিন।

 

গোল গোল আকারে করে এর ওপর দিয়ে দিন। এবার মাঝারি আঁচে ১০ মিনিট আর কম আঁচে ২০ মিনিট ঢেকে রাখুন। বিস্কুট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে মুচমুচে হয়ে যাবে। এবার কুকিজগুলো সংরক্ষণ করে নিন।