বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •

কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, তলিয়েছে কৃষকের স্বপ্ন

কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, তলিয়েছে কৃষকের স্বপ্ন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

অনবরত টানা বৃষ্টি ও উজানী ঢলের কারণে কুড়িগ্রাম জেলায় তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলাসহ সব কটি নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে তিস্তায় দ্রুত বাড়ছে পানি। তলিয়ে গেছে বাদাম ক্ষেতসহ রবিশস্য ক্ষেত। 
 

রোববার (০১ জুন) সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার।
 

তবে পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আগামী ৫ দিন নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদ-নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের নীচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।

 

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা চর গতিয়াশাম গ্রামের কৃষক নুরুল ইসলাম ও আবুল কাইয়ুম জানান, বাদামক্ষেত থেকে তুলে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু পাহাড়ি ঢল এসে বেশিরভাগ ভেসে নিয়ে গেছে। কিছু বাদাম নৌকাযোগে আনছেন। 
 

একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও নওয়াব আলী জানান, বাদাম ক্ষেত থেকে তোলার আগেই ডুবে গেছে।
 

পর পর দুবার ক্ষেত ডুবে যাওয়ায় ফসল পাওয়ার তেমন আশা নেই আর। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙন। তিস্তার তীরবর্তী ডাংরা ও দাড়িয়ার পাড় এলাকায় বাঁধ ও বসতি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তার উজানে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় দ্রুত পানি বাড়ছে। ফলে কয়েকটি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।
 

তিনি বলেন, ঝুঁকিতে পড়া এলাকা চিহ্নিত করে অস্থায়ী ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ প্রস্তত রাখা হয়েছে। জেলার আরো ৮-৯টি পয়েন্টে নদ-নদীর ভাঙন থাকলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী অস্থায়ী প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।