শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মুরাদনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রিয় বিএনপির সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহিদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত করে মুরাদনগর উপজেলা বিএনপি। রবিবার (১ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, উপজেলা বিএনবির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায় নায়েব আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলার নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন তুহিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খাইরুল হাছান প্রমূখ।