রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-


গাজীপুরের কাপাসিয়ায় শনিবার (১৭ আগস্ট) এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তরগাঁও গ্রামের ওই গৃহবধূ জামাল উদ্দিনের প্রতিবেশী। জামাল উদ্দিন প্রায়ই বিভিন্ন অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে বিভিন্ন ধরনের অশালীন প্রস্তাব দিতেন এবং শারীরিকভাবে হয়রান করতেন। শনিবার দুপুরে তিনি আবারও গৃহবধূর বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 

এ ঘটনায় কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে জামাল উদ্দিনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।