শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নাটোরে ট্রেন দুর্ঘটনা আটকালেন স্থানীয় নারীরা

নাটোরে ট্রেন দুর্ঘটনা আটকালেন স্থানীয় নারীরা

ঢাকা প্রেস
নাটোর প্রতিনিধি:-


নাটোরের লালপুরে এক দুর্ঘটনা আটকে স্থানীয় নারীরা প্রশংসা কুড়িয়েছেন। শনিবার সকালে আজিমনগর-আব্দুলপুর রেললাইনে ফাটল দেখতে পেয়ে তারা লাল ওড়না উড়িয়ে ট্রেন থামিয়ে দেন।

 

ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি যখন ওই এলাকায় পৌঁছায়, তখন নারীদের এই সতর্কতা সঙ্কেত দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে পাঁচ শতাধিক যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
 

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলপথ সংস্কারের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।