বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

 

মাদারীপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি বড় কাভার্ডভ্যানের পেছনে একই লেনে দ্রুতগতিতে আসা আরেকটি ছোট কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।
 

নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে হেলপার জুয়েল (২০) এবং কুড়িগ্রামের বাসিন্দা চালক জুয়েল মিয়া (২০)।
 

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়।
 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুলিয়া ফ্লাইওভারের ওপর দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।