সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সব কার্ড ব্যর্থ হলে আমরা লাল কার্ড দেখাবো

সব কার্ড ব্যর্থ হলে আমরা লাল কার্ড দেখাবো

‘সব কার্ড ব্যর্থ হলে আমরা লাল কার্ড দেখাবো’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, স্মার্ট কার্ড প্রকল্পসহ বিভিন্ন সরকারি উদ্যোগে অনিয়ম হয়েছে এবং নতুন করে চালু হওয়া বিভিন্ন কার্ডভিত্তিক প্রকল্পও ব্যর্থ হলে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।

 

বুধবার রাজধানীতে এনসিপি আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক অর্থ অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে নতুন করে খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হলেও সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে ‘লাল কার্ড’ কর্মসূচি শুরু করেছে এবং তাদের ভাষায়, ‘এগুলো যখন ব্যর্থ হবে আমরা তখন লাল কার্ড দেখাবো’-এটি সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যর্থতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতীকী অবস্থান।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের কাছে কৃষকের জন্য একটি পূর্ণাঙ্গ অ্যাকশন প্ল্যানের দাবি জানান। তিনি বলেন, কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইউনিয়নভিত্তিক গুদামঘর চালু করা জরুরি।

 

এ ছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে ‘মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে’, যার কারণে বড় বড় ইস্যুতেও কার্যকর প্রতিবাদ দেখা যাচ্ছে না বলে তার দাবি।