সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত প্রতারণার শিকার: ৫০ লাখ টাকা হারালেন মীনু বাসুদেব

সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত প্রতারণার শিকার: ৫০ লাখ টাকা হারালেন মীনু বাসুদেব

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার এক ভক্ত অনেক বড় প্রতারণার শিকার হয়েছেন। অভিনেতার এক ফ্যান পেজের মাধ্যমে ৫০ লাখ রুপি খোয়ালেন মিনু বাসুদেব নামের সেই ভক্ত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘এক্স’-এ শেয়ার করা একাধিক পোস্টে সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত দাবি করেন, সিদ্ধার্থের একটি ফ্যানপেজের মাধ্যমে ৫০ লাখ রুপির প্রতারণা করা হয়েছেন।

 

যুক্তরাষ্ট্র প্রবাসী এ ভক্তের দাবি, দুই ব্যক্তি- আলিজা এবং হুসনা পারভিন দ্বারা প্রতারিত হয়েছেন তিনি। সিদ্ধার্থের ফ্যানপেজের অ্যাডমিন তারা। তারা মিনু বাসুদেবকে জানিয়েছিলেন যে, বড় বিপদে আছেন সিদ্ধার্থ। তাকে বলা হয়েছিল যে, ‘কিয়ারা সিদ্ধার্থের পরিবারকে হত্যার হুমকি দিয়ে সিদ্ধার্থকে বিয়ে করতে বাধ্য করেছে।’ শুধু তাই নয়, বলা হয়েছে, ‘কিয়ারা কালো জাদু করেছিল সিদ্ধার্থ মালহোত্রার ওপরে’।

 

ওই ভক্তের দাবি, তাকে জানানো হয়, সিদ্ধার্থ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর সমস্ত অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন। তাকে কথা বলানো হয়েছিল সিদ্ধার্থের পিআর টিমের এক সদস্যের সঙ্গে, যার নাম দীপক দুবে। এখানেই শেষ নয়, কিয়ারার টিমে থাকা রাধিকা নামের কারও সঙ্গে নাকি কথা বলানো হয়েছে তাকে।

 

মিনু বাসুদেব আরও দাবি, তিনি সিদ্ধার্থ ও কিয়ারার খবর এনে দেয়ার জন্য সাপ্তাহিক চুক্তিতে টাকা দিতেন তাদেরকে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে সেই বছরেরই ডিসেম্বর পর্যন্ত তিনি মোট ৫০ লাখ টাকা দিয়েছেন। শুধু তাই নয়, তার বন্ধুর থেকে নিয়েছেন সাড়ে ১০ হাজার টাকা।

 

সিদ্ধার্থ মালহোত্রাকে অনুরোধ করে মিনু তার পোস্টে লেখেন, ‘সিড, যদি সম্ভব হয় দয়া করে ওই মহিলাদের আমার টাকা ফেরত দিতে বলুন। কিন্তু তার চেয়েও বড় কথা, যে নিরীহ ভক্তরা প্রতারিত হয়েছেন তাদের সকলের জন্য আমি সুবিচার চাই। এই দুই নারী যদি টাকা ফেরত না দেন, আমি বিশ্বাস করি, আমার প্রিয় সিড ওদের শাস্তি দেবেন।’ তবে এই প্রসঙ্গে সিদ্ধার্থ বা কিয়ারার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।