মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মহাখালীতে শিক্ষার্থীদের অবরোধ, আলোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

মহাখালীতে শিক্ষার্থীদের অবরোধ, আলোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

ঢাকা প্রেস নিউজ
 

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছে।
 

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (কলেজ-১ অধিশাখা) মো. নুরুজ্জামান।
 

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা, যার ফলে মহাখালী রেলগেটে দুটি ট্রেন আটকা পড়ে এবং ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
 

অবরোধ চলাকালে শিক্ষার্থী আলী আহাম্মেদ মাইকে ঘোষণা দেন, "প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না। আমাদের একটাই দাবি—বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি।"
 

তিনি আরও বলেন, "আমরা সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখিত, তবে রাষ্ট্র আমাদের এই অবস্থানে আসতে বাধ্য করেছে।"
 

টানা পাঁচ দিনের সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা এবার মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়েছেন, তাদের দাবি একটাই—তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।