সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতি আশান্বিত: মির্জা ফখরুল

উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতি আশান্বিত: মির্জা ফখরুল

ঢাকা, ১০ জানুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি এবার উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সুযোগের আশায় উদ্দীপ্ত।
 

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্বদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরে এসেছেন তারেক রহমান। দেশের মানুষ বুকভরা আশা নিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছে।”
 

তিনি আরও বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও ২৪’র গণঅভ্যুত্থানে যারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সৃষ্টি করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি।”
 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।